নাটোর কারাগারে হাজতির মৃত্যু
নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১০ জুন ২০১৯, ১৭:৫০

নাটোরে মেরাজুল ইসলাম মুক্তা নামে মাদক মামলার এক হাজতি মারা গেছেন। সোমবার ভোরে সদর হাসপাতালে তিনি মারা যান। নাটোর জেলা কারাগারের সুপার আব্দুল বারেক জানান, ‘গত ১৯ মার্চ একটি মাদক মামলার আসামি হয়ে কারাগারে আসে মেরাজুল ইসলাম মুক্তা। এরপর সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাবিধি অনুসারে চিকিৎসক দেখানো হয়। রবিবার সন্ধ্যায় আবারও সে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মুক্তা মারা যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
(ঢাকাটাইমস/১০জুন/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







