নাটোরের সিংড়ায় ৯ শতাধিক শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৫
অ- অ+

নাটোরের সিংড়ায় নয় শতাধিক দুঃস্থ, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর কার্যালয়ে এলিট গার্মেন্টস লিমিটেড এর সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিংড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, পিকেএসএস নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এলিট গার্মেন্টস লিমিটেড এর জেনারেল ম্যানেজার শ্যামল শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসিমা জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
স্কুলব্যাগে ১০০ বোতল ফেনসিডিল, বাসযাত্রী গ্রেপ্তার
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬
পল্লবীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা