লেমিনেটিং পোস্টারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩১| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৭:০৯
অ- অ+

পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীদের লেমিনেটিং পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। আজ থেকে লেমিনেটিং পোস্টার লাগানো যাবে না।

পাশাপাশি লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যে লেমিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যানজট নিরসনে রাজধানীর ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা ও স্মার্ট সিগন্যাল
ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা