ফরিদপুরে পাউবোর ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৬:৩০
অ- অ+

মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন জাতের ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালচামটে পাউবোর পরিদর্শন বাংলোর কলোনী চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় সারাদেশে ১০ লাখ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে পাউবো বেড়িবাঁধ ও কলোনীসহ বিভিন্ন স্থানে নানা ধরনের ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী দিনে পলাশ, গন্ধরাজ ও হাসনাহেনাসহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে এই মৌসুমেই অন্যান্য চারাও রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন
ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ: স্বাস্থ্যমন্ত্রী
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান