বড়লেখায় হরিনের চামড়া উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ২২:১০
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহর এলাকায় রবিবার দুপুরে অভিযান চালিয়ে দুইটি হরিণের অবৈধ চামড়া উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান । এসময় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বন্যপ্রাণী বিভাগ সংশ্লিষ্ট আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে পৌর শহরের গাজীটেকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী সাইদুল ইসলাম ও ফখরুল ইসলামের বাড়ির পাশ থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা জুলহাস মিয়া বলেন, দেখে মনে হয়েছে চামড়াগুলো তিন-চার মাস আগের ছাটানো। উদ্ধারকৃত চামড়া বন্যপ্রাণী বিভাগ জব্দ করেছে এবং এ ঘটনায় মৌলভীবাজার বন্যপ্রাণী আদালতে মামলা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রথমবার চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন
আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু