রানা-নারিনের দাপটে কলকাতার সংগ্রহ ১৯৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৮:১৭
অ- অ+

আইপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করেছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং, জিততে হলে দিল্লিকে করতে হবে ১৯৫ রান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন কলকাতার হয়ে ৫৩ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ রান করেন ওপেনার নিতিশ রানা। পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৬টি চার ও চারটি ছক্কায় ৬৪ রান করেন সুনিল নারিন। ৯ বলে ১৭ করেন অধিনায়ক ইয়ন মরগ্যান। দিল্লির বোলারদের মধ্যে নর্টজে ২টি, স্টয়নিস ২টি ও রাবাদা ২টি করে উইকেট নেন।

আইপিএলে পয়েন্ট তালিকায় দিল্লি ক্যাপিটালস এখন ২ নম্বরে। তাদের পয়েন্ট ১৪। আর একটি ম্যাচ জিতলেই নকআউটে পৌঁছাবে তারা। অন্যদিকে, লিগ তালিকায় ৪ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। তাদের পয়েন্ট ১০। গত ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে মানসিক দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোর গ্যাং নিয়ে ‘বরিশাল গেট’ রেস্টুরেন্টে তাণ্ডব, হামলাকারীদের না ধরে কর্মচারীদের থানায় নেওয়ার অভিযোগ
গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
৩ হাজার টাকার ফ্রি শপিং ঘিরে মিরপুরের শোরুমে ভাঙচুর-লুটপাট!
পল্লবীতে তরবারি-খুর-খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২