ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিলেন নারীরা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৮:১৮
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল রমনীরা।

সোমবার বেলা ১২টার দিকে শহরের বারোয়ারি পূজা মন্দির, কালীতলা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)।

সকালে পূর্জা-অর্চনার পর দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর পায়ে নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।

শহরের বারোয়ারি পূজা মন্দিরে আসা বাসন্তী রানি নামে এক ভক্ত জানান, সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)র মাধ্যমে নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ূ কামনা করেন। তারা যেন ভালো থাকেন এই কামনা করেন সিঁদুর খেলার মাধ্যমে।

পূজারীরা জানান, এ বছর জেলার ছয় উপজেলায় ৪০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর বিসর্জনের মাধ্যমে শেষ হয় উৎসব। বিসর্জনের মধ্যদিয়ে ধরিত্রী থেকে স্বামী গৃহে ফেরেন দুর্গতি নাশিনী দুর্গা। মহামারি করোনাভাইরাস থেকে বিশ্ববাসীদের মুক্ত আর দুষ্টের দমন ও সৃষ্টের কল্যাণ করবেন তিনি এমনটি আশা করেন তারা।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিতের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট
টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪
নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: পুলিশ সদরদপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি জহির
ডিআইজি জহিরের বাড়িতে ডিবির অভিযান, চলছিল মাদকসেবন ও ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪