হাতিয়ায় বাগানে মিলল সুটারগান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:১০| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৭
অ- অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজলো হাতিয়ার সুখচর ইউনিয়নের একটি বাগানের ঝোপ থেকে একটি ওয়ান সুটারগান, দুটি গুলি ও একটি পাইরোটেকনিক উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢালচর এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল ডাকাত ঢালচর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাগানের ঝোঁপ থেকে রক্ষিত অবস্থায় অবৈধ একটি ওয়ান সুটারগান, দুটি গুলি ও একটি পাইরোটেকনিক উদ্ধার করা হয়েছে। অস্ত্র সংরক্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
সাবেক দুই মেয়রসহ ঈশ্বরদী উপজেলা আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার