ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, যানবাহনে আগুন

সিলেট ব্যুরো
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ০৮:২৮
অ- অ+

সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তিনটি ট্রাকে আগুন ধরানো ছাড়াও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। রাস্তায় বিক্ষোভ করেন শত শত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার রাত ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ও লুৎফুর সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যায়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন মিয়া ফাজিলচিস্ত এলাকায় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ ছাড়াও বেশকিছু গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4