আলোর মুখ দেখছে অ্যাপলের ই-কার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০০
অ- অ+

কোনো কোম্পানির সহযোগিতা ছাড়াই একাই বাজারে ইলেকট্রিক গাড়ি আনবে অ্যাপল। ই-কার তৈরির জন্য মার্সিডিজের দুইজন প্রকৌশলীকে নিয়োগও দেয়া হয়েছে। মার্সিডিজের মাস প্রোডাকশনের বিষেয়ে জ্ঞান রয়েছে এই দুই প্রকৌশলীর। এছাড়াও গাড়ির সফটওয়্যার ও প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়েও অভিজ্ঞ এরা। তাই এদের ওপর অনেকটাই ভরসা করেছে কোম্পানি।

বর্তমানে অ্যাপল কার প্রোডাক্ট ডিজাইনে কাজ করছেন ওই দুই অটোমোবাইল বিশেষজ্ঞ। ফলে শিগগিরই আলোর মুখ দেখছে অ্যাপলের ই-কার।

যদিও টেক পোর্টালগুলো বলছে ২০২৫-২৭ সালের আগে নিজেদের ইলেকট্রিক কার লঞ্চ করতে পারবে না অ্যাপল। অন্তত সেই কথাই বলছেন বিশ্বস্ত অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কোও। তার মতে, এখনও গাড়ির স্পেসিফিকেশন নিশ্চিত করতে পারেনি কোম্পানি। তাই এই গাড়ি বাস্তবের মুখ দেখতে অনেক দেরি হবে। ২০২৮ সালের পরেও এই গাড়ি রাস্তায় না নামতে পারে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত কমিটির নামে কার্যক্রম: কারা বৈধ, কারা নয়? স্পষ্ট করল পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটি
শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে ফেসবুক পোস্ট, ভাটারা থানার পরিদর্শককে নিয়ে আলোচনা
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা