আজ মহানবমী, কাল বিজয়া দশমী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ১০:০৬
অ- অ+

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার। এদিন সকাল সাড়ে ৬টায় শুরু হয় নবমী পূজা। সকাল সাড়ে ১০টায় দেওয়া হবে পুষ্পাঞ্জলি।

ভক্তদের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ।

এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।

নবমী নিশীথেই শেষ হয় উৎসব। এ রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে আসে। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন।

বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সিগঞ্জে এসআরবির চেকপোস্টে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত, নিরাপত্তায় ৬ প্রবেশপথে চেকপোস্ট
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডা. জুবাইদা-এমিনে এরদোয়ান বৈঠক, নারীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পাঠানোয় আগ্রহ তুরস্কের