হবিগঞ্জে প্রাইভেটকার-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১০ মে ২০২৩, ২১:১১
অ- অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন ৫ জন।

বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়- ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী,শিশু বৃদ্ধসহ ৫ জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়া ও সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা