যে কারণে নিজ দেশেও ঠাঁই হয়নি হাতুরুর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১৩:৫২| আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৪:০০
অ- অ+
ছবি: হাতুরুসিংহের জনপ্রিয়তায় ভাটা।

সম্প্রতি মাশরাফি-মুশফিকদের কোচ চণ্ডিকা হাতুরুসিংহের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়ার চা দোকানেও চলছে এই লঙ্কান কোচের মুণ্ডপাত।

কেনো হঠাৎ করে হাতুরুকে নিয়ে সমর্থকদের অস্বস্তি? তার আগে টাইগার কোচকে একটু চেনা যাক। পেশাদার জীবনে বেশ শক্ত আর তীব্র কঠোর একজন মানুষ হাতুরু।

শ্রীলঙ্কান বোর্ড হাতুরুকে তাদের ভবিষ্যৎ কোচ হিসেবে ভাবছিল। কিন্তু হাতুরুর চাওয়া-পাওয়া এবং ক্ষমতার প্রবণতা লঙ্কান বোর্ডের সঙ্গে না মেলায় তাঁকে পদ থেকে বহিষ্কার করে দেশটি।

কারণ লঙ্কান বোর্ডকে হাতুরু যেসব শর্ত বেঁধে দেন সেটা মানলে বোর্ডের স্বাধীনতা বলে কিছুই থাকত না। এমনটি জানায় তখনকার শ্রীলঙ্কান বোর্ড।

সেই হাতুরুই বাংলাদেশ দলের কোচ হয়ে ক্ষমতার ‘হিংস্র’ রূপটা দেখাতে শুরু করেছেন। খেলোয়াড় বাছাই থেকে শুরু করে একাদশ নির্বাচন হয় তাঁর ইশারায়। নির্বাচক কমিটি যেন তাঁর কাছে নিষ্ক্রিয়! বিসিবিতে এটা মোটামুটি ‘ওপেন সিক্রেট’।

(ঢাকাটাইমস/১৪মার্চ/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ, জমা দিলেন বিপুল অস্ত্র-গোলাবারুদ
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা