একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১২:০৫| আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:৫২
অ- অ+

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে।

শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।’

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’দাবি তুলেছে। রবিবার ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেবে।

নুরুল হুদা বলেন, সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ নেওয়া দল ও সরকারের কাছে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনসার সদস্যদের বেতন যাবে সরাসরি ব্যাংক হিসাবে
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নামে মামলা
মায়ানমারে পাচারের সময় ৩৫ টনের বেশি সার-ডাল জব্দ, আটক ৬
ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা