জবাব দিলেন না শাহরুখ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১০:১০
অ- অ+

বচ্চন পরিবারের দীপাবলির অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইয়ের ম্যানেজার অর্চনার গায়ে আগুন লাগা নিয়ে অবশেষে মুখ খুললেন শাহরুখ খান। তবে দিলেন না পরিষ্কার কোনো জবাব। কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল, ঐশ্বরিয়া না আপনি- কে বাঁচিয়েছিলেন অর্চনাকে?

প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, নিজের জ্যাকেট ছুড়ে দিয়ে সেদিন শাহরুখ খানই বাঁচিয়েছিলেন অর্চনাকে। আবার অর্চনার এক আত্মীয়ের দাবি, শাহরুখ নয় বরং ঐশ্বরিয়াই আসল ‘হিরো’। তিনিই হাত দিয়ে অর্চনার পোশাকে লাগা আগুন নেভাতে গিয়েছিলেন।

সম্প্রতি এই বিষয় নিয়ে একটা অনুষ্ঠানে শাহরুখ খানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে বলিউড বাদশাহ বলেন, ‘গোটা ঘটনাটি একান্তই ব্যক্তিগত। এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ ঘটনাটি নিয়ে এত জলঘোলা হচ্ছে বলেই কি কায়দা করে এড়িয়ে গেলেন কিং খান? প্রশ্ন নেটিজেনদের।

দিওয়ালির রাতে বচ্চনদের বাংলো জলসাতে ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে তিনটা। অতিথিরা বাড়ি ফিরতে ব্যস্ত। ঠিক সে সময় অর্চনার পোশাকে অসতর্কতাবশত প্রদীপ থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। এখন তিনি ভালো আছেন। শারীরিক অবস্থা উন্নতির দিকে।

ঢাকাটাইমস/৫নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০ মিটার মাটির স্তূপ সরিয়ে মিলল বাংলাদেশি ফাহাদের লাশ
উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল কনস্টেবল আল আমিনের
প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ