নোয়াখালীতে তিনটি ড্রেজার মেশিনে আগুন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১৬:৫৫
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. জাকারিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধর্মপুর ৫নং ওয়ার্ডের আমির হোসেন ডাক্তার বাড়ি এলাকার আমিন উল্যাহর ১৫০ শতাংশ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে নুর আলম মেম্বারের ছেলে মিরাজ। প্রশাসনের বাধা উপেক্ষা করে গত ২ মাস ধরে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল মিরাজ ও তার লোকজন। এমন তথ্যেরভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী হাকিম মো. জাকারিয়া বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মেশিনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা