করোনা আক্রান্ত শিক্ষা সচিব সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৫:২৯| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:১১
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনর একান্ত সচিব মো. শাহজাহান তথ্যটি নিশ্চিত করেন। মো. শাহজাহান বলেন, ‘এতদিন বাসায় আইসোলেশনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু প্রচন্ড জ্বর, ঠাণ্ডা কাশি ও পেটের পীড়ায় ভুগতে থাকায় আজ সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।’

জানা গেছে, দেশে করোনা হানা দেয়ার পর থেকেই নিয়মিতভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন অফিস করতেন। সম্প্রতি শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন শিক্ষা সচিব।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/টিএটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনার আঠারোবেকি নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরে পুলিশের তিন গাড়িতে ভাঙচুর-আগুন
ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমান ও স্বার্থসংশ্লিষ্টদের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন