মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তাদের মিলন মেলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৯:০২
অ- অ+

মুন্সীগঞ্জে উইমেন অ্যান্ড ই-কমার্স উদ্যোক্তাদের মিলন মেলা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ট্রাস্টেড মার্কের উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি শুরু হয়।

জেলার উদ্যোক্তারা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পাঁচটি স্টলের আয়োজন করেন। স্টলে নিজেদের তৈরি সরিষার তেল, অলংকার, ঘি ও বিভিন ধরনের আচার সাজিয়ে রাখা হয়। এসময় দুজন লাখপতি উদ্যোক্তার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, যেভাবে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছেন- সেটা খুবই ইতিবাচক। উইমেন অ্যাণ্ড ই-কমার্স এমন একটি প্লাটফরম যেখানে সকল উদ্যোক্তা সমানভাবে নিজেদের পণ্য ক্রেতাদের মাঝে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই প্লাটফরম একটি বিশাল সম্ভাবনার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদ।

উইমেন অ্যান্ড ই- কমার্স (উই)-এর সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে ও শারমিন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাস্টেড মার্টের স্বত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, মুন্সীগঞ্জ উই এডভাইজার সুমন কবীর প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের নিয়ে যা বললেন হামীম
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা
ভূমধ্যসাগর থেকে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিশর