বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:০৯
অ- অ+

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শীর্ষ নৌ ডাকাত চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন বাবা-ছেলে। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায় এবং তাদের মৃত্যু নিশিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
তিন জেলায় নতুন ডিসি, গাইবান্ধায় স্থানীয় সরকার মন্ত্রীর পিএস
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা