বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮
অ- অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ অক্টোবর। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ২২ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা