বগুড়ায় এক হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ২২:১৯
অ- অ+

বগুড়ায় ১ হাজার ইয়াবাসহ আসিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কাঁঠালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসিকুর রহমান পুরাণ বগুড়ার আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে সদর থানার ওসি সেলিম রেজার নির্দেশনায় এসআই মাসুদ রানার নেতৃত্বে শহরের কাঁঠালতলায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা বিক্রির সময় আসিকুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেপ্তার আসিকুরের মা-বাবা দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসিকুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা