জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

আদালত বদলাতে খালেদার আবেদনের আদেশ রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৮:২০
অ- অ+
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ফের আদালত বদলানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের আদেশের দিন পিছিয়ে আগামী রবিবার ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

গত ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। ১০ আগস্ট শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে। এর আগেও খালেদা জিয়ার আবেদনে এই মামলায় দুই দফায় আদালত পরিবর্তন করে দেন হাইকোর্ট।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় মামলায়। খালেদা ছাড়া অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা