বেনাপোলে নয় ট্রাক ভারতীয় পান জব্দ
বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১১:৩২

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে নয় ট্রাক ভারতীয় পান জব্দ করেছেন বিজিবি সদস্যরা। বুধবার রাতে ৫৮ টন ভারতীয় পানসহ এ নয়টি ট্রাক জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পানবোঝাই নয় ট্রাক জব্দ করে। ট্রাকসহ জব্দ পানের মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। ট্রাকসহ পান যশোর বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে থানায়।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































