দিনাজপুরে ১৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৩:২১| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৩:৪৪
অ- অ+

দিনাজপুরের বোচাগঞ্জে মাহেরপুর কলেজের ১৫ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। বুধবার সকালে মাহেরপুর কলেজ মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেয়া হয়।

অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ছাতোইল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু এবং সদস্য তারিনী কান্ত রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট-সিবিইটির সহায়তায় ১৫ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে ছয় হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।

ঢাকাটাইমস/৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাজেকে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত
পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক