করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে ঢাকাসহ বিভাগীয় হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৩:২৩| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:৩৭
অ- অ+

রাজধানী ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি বিভাগীয় সব হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে লাইভ ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, 'ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ রাজধানীর বেশ কিছু হাসপাতালে এ ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'পর্যায়ক্রমে দুই-এক দিনের মধ্যে ঢাকার বাইরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে এ ব্যবস্থা রাখা হবে।'

লাইভ ভিডিওতে মীরজাদি ফ্লোরা জানান, দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। নতুন কেউ আক্রান্ত না হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জনই আছে। মোট আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন সাতজন।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/টিএটি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেপ্তার, মামলা ৮৬
১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা