সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২০, ১১:৪৭
অ- অ+

ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টার-গানশিপ থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির সামরিক অবস্থানে রকেট হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ সকালে এ খবর দিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ইসরায়েলি হেলিকপ্টার-গানশিপ এসব হামলা চালায়। তবে হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায় নি সানা।

সিরিয়ায় কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থানরত হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েল অন্তত পাঁচটি রকেট হামলা চালায়। সিরিয়া এবং ইসরায়েল দু'পক্ষের গণমাধ্যমই জানিয়েছে, হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকা টাইমস/০১মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক: স্কুল-রেল সেবা বন্ধ, জরুরি অবস্থা জারি
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে মানুষের আর্তনাদ, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান
ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বুলেট ট্রেন চলাচল বন্ধ
শিক্ষক সংকট ও নিরাপত্তাহীনতায় ধুঁকছে গাজীপুরের পূবাইলের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা