দৌলতপুরে প্রবাসীর বাড়ির সামনে হাতবোমা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ২০:০৪
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় এক প্রবাসীর বাড়ির ফটকে ফেলে রাখা ৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে খলিশাকুন্ডি পুরাতন হাটখোলাপাড়া এলাকার কাতার প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির প্রধান ফটকে লাল টেপ দিয়ে মোড়ানো ৩টি হাতবোমা কে বা কারা ফেলে রেখে যায়।

সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ হাতবোমা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, লাল টেপে মোড়ানো বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে, কে বা কারা এবং কেন এগুলো ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা