ময়মনসিংহে নতুন ৫১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ মাইক্রোবায়োলজি ল্যাবের নমুনা পরীক্ষায় জেলায় আজ বৃহস্পতিবার নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ সব তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন, ভালুকা উপজেলার ১৫ জন, ধোবাউড়া উপজেলার ১৫ জন, গফরগাঁও উপজেলায় ২ জন, সদর উপজেলায় ১ জন। এছাড়া ফলোআপ দুজনের করোনা পজেটিভ।
হঠাৎ করে একদিনে ভালুকা ১৫ জন ও ধোবাউড়া উপজেলায় ১৫ জন আক্রান্ত হওয়ায় ওই দুই উপজেলাবাসী আতঙ্কিত বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকেই পরীক্ষার আওতায় আনা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮মে/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












