আয়োজনবিহীন তারেক মাসুদের নবম মৃত্যুবার্ষিকী

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৫:১৮| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:৩৭
অ- অ+

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সেদিন নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে মিশুক মুনীরকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জে যান তারেক মাসুদ। ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজনেই প্রাণ হারান।

বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তারেক মাসুদ। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘মুক্তির কথা’, ‘আদম সুরত’ ও ‘নরসুন্দর’।

করোনাকালে বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুবার্ষিকীতে নেই বড় কোনো আয়োজন। তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ছোট পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করেছে পরিবার।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এসকেএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকাতির পর পালানোর পথে হাইয়েস গাড়িসহ দুইজন গ্রেপ্তার
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকার আগ্রহ এফবিআইয়ের
সড়কের ইট খুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, দুর্ভোগে স্থানীয়রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা