নতুন ধারাবাহিকে তামান্না

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ১৪:২২
অ- অ+

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী তামান্না সরকার। করোনাভাইরাসের কারণে অভিনয়শিল্পীদের মতো তিনিও কয়েক মাস ‘ঘরবন্দী’ ছিলেন। ছিলেন কাজ থেকেই বাইরে। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিংয়ে ফিরেছেন তামান্না। এরই মধ্যে তিনি ‘নাটাই ঘুড়ী’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন।

রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন নির্মাতা এমদাদুল হক খান। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তামান্না। ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

তামান্নার কথায়, ‘করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস ঘরবন্দি ছিলাম। স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিংয়ে ফিরেছি। ‘নাটাই ঘুড়ী’ নামে একটি ধারাবাহিকে কাজ করেছি। এটির গল্প অনেক সুন্দর। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই এটিএন বাংলার পর্দায় ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

ঢাকাটাইমস/৩১আগস্ট/এসকেএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী