মানিকগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২২, ১৬:০০
অ- অ+

মানিকগঞ্জের সদর উপজেলার বেউথা এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে মহিদুর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মহিদুর সদর উপজেলার সুরুন্ডি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি সিংগাপুর প্রবাসী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু লাবু বেপারি জানান, মহিদুর তার ছোট ভাইয়ের বৌকে নিয়ে ঘুরতে বের হয়। ঘুরে বাড়ি ফেরার পথে অন্য একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মহিদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা