নতুন জুটি সিয়াম-ফারিয়া

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ১২:০৯
অ- অ+

আরও এক নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার তার নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। এটি পরিচালনা করবেন আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এর নির্মাতা দীপঙ্কর দীপন।

টিভি বিজ্ঞাপন বা নাটক- কোথাও এখন পর্যন্ত একসঙ্গে কাজ করেননি সিয়াম ও ফারিয়া। সেই সুযোগ মিলছে একেবারে বড় পর্দায়। ‘অপারেশন সুন্দরবন’-এ সিয়ামকে দেখা যাবে একজন র‌্যাব অফিসারের চরিত্রে। ফারিয়া সেখানে বাঘ বিশেষজ্ঞ। চমৎকার একটি গল্পে নির্মিত হবে ছবিটি।

খুব শিগগির সিয়াম ও ফারিয়াকে আরও একটি জায়গায় একসঙ্গে দেখতে পাবেন তাদের ভক্তরা। আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র প্রচারে কাজ করবেন তারা। কারণ দুই তারকাকে এই প্রতিষ্ঠানের জুতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে।

আমেরিকান লাইফস্টাইল ও ফুটওয়্যার কোম্পানি ‘স্কেচার্স’র প্রধান শাখা আমেরিকার ক্যালিফোর্নিয়ার ম্যানহাটনে অবস্থিত। বাংলাদেশে চলতি মাসে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তাদের শাখা চালু করছে। সেটির উদ্বোধন করবেন সিয়াম ও ফারিয়া।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষী নিহত
রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা