চলে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক শানাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৪
অ- অ+

বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথেই দেশে ফিরে যাবেন শ্রীলংকার তিন খেলোয়াড়। লংকান দলের আসন্ন ভারত সফরে টি-২০ ক্যাম্পে যোগ দিতে মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলংকার তিন ক্রিকেটার।

কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপক্ষে ও খুলনা টাইগার্সের স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

ভারত সফরের জন্য এই তিন ক্রিকেটারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নিবে তা এখনো ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শীঘ্রই আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নিবেন।

চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনার আরও তিনটি করে ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচ খেলেই নিজেদের বিপিএল শেষ করবেন শানাকা-রাজাপক্ষে ও হাসারাঙ্গা। আগামী ৫ জানুয়ারি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলংকা।

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমা চেয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্রদল নেতার
জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে: উপদেষ্টা জাহেদ উর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা