একশ পেরোলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ০৯:০৬
অ- অ+

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলির ব্যাটে এগোচ্ছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১০৪ রান তুলেছে বাবর আজমরা।

এখন ৪৩ রানে রিজওয়ান ও ৫ রানে হায়দার ব্যাট করছেন।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা নুরুল হাসান সোহান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৫ বলে ২০ রানে মেহেদি হাসান মিরাজের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দেন বাবর।

দ্বিতীয় উইকেট জুটিতে শান মাসুদকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এ সময় দুজন মিলে তুলেন ৪৪ রান। নাসুম আহমেদের করা বলে ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শান মাসুদ।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক
বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
বিশ্বব্যাপী এসডিজি ত্বরান্বিত করতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের আহ্বান জানালেন সাকি
তিন বছরে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে : মহিলা ও শিশু মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা