১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল ভিভো ইয়াই ৬৬।
ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে আছে ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর।
৩ জিবি র্যামের এই ফোনটিতে ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যানড্রয়েড মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ফানটাচ ৩.০ ইউজার ইন্টারফেস রয়েছে।
নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস। ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ভিভো ওয়াই ৬৬ ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এতে এলইডি ফ্লাশগান আছে। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ১৪ হাজার ৯৯০ রুপিতে।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































