গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২০:৫৬
অ- অ+

গাজীপুরের সালনা এলাকায় কারখানা ও তুলার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বুধবার বিকাল ৩টার দিকে সালনার মার্কস ফাইবার লাইন ও রাকিবের তুলার গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টার পর এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে তুলা, মেশিনপত্র পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেপ্তার
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
কুয়াকাটায় জেলের জালে বিরল নীল কাঁকড়া, দেখতে মানুষের ভিড়
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি