সিংড়ার সাংবাদিক শারফুল ইসলাম পুরস্কৃত

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:০৯
অ- অ+

‘সফল যারা কেমন তারা’ পুরস্কারে ভূষিত হয়েছেন সিংড়ার সিনিয়র সাংবাদিক কেএম শারফুল ইসলাম খোকন। তিনি দৈনিক ভোরের কাগজের সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার সন্ধ্যায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২০’ অনুষ্ঠানে সিংড়ার ১৩ সফল ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উৎসাহিত করতে মোট ৭৪৭ জনকে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্মাননা ও ৩১ জন অদম্য মেধাবীকে ল্যাপটপ দেয়া হয়।

সাংবাদিক শারফুল ইসলাম খোকনের জন্ম ১৯৭১ সালের ৮ অক্টোবর সিংড়ার চলনবিলের হিজলী গ্রামে। ১৪ বছর বয়সে ১৯৮৭ সালে দৈনিক বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা নিহত
প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশা
নাশতা কম দেওয়ার বিরোধে মারধর, ৯ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের