কোয়ারেন্টাইনের জন্য পাঁচতারকা হোটেল দিলেন আয়েশা টাকিয়া

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১২:০৫
অ- অ+

করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। ভারতেও ভাইরাস রুখতে চলছে লকডাউন। দেশটিতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় নিজেদের পাঁচ তারকা হোটেল কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য খুলে দিয়েছেন বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া।

মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে তাদের এই হোটেল। আয়েশার স্বামী ফারহান আজমিও এই কাজে সম্মতি দিয়েছেন।

এ বিষয়ে আয়েশা টাকিয়া জানিয়েছেন, আমাদের গালফ হোটেলের দরজা খুলে দিয়েছি, যাতে বিএমসি তাকে কোয়ারেন্টাইনে পরিণত করতে পারে। এই দুর্দিনে আমরা পরস্পরের পাশেই আছি। ইতিমধ্যেই হোটেল দিয়ে দিয়েছি বিএমসিকে।

ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য হোটেল, অফিস ছেড়ে দিয়েছেন বলিউড তারকারা। শাহরুখ খান তার চার তলা অফিস ভবন দিয়ে দিয়েছেন। অভিনেতা সোনু সুদও তার হোটেলের দরজা খুলে দিয়েছেন।

ঢাকা টাইমস/১৮এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাসা থেকে বেরিয়ে লেগুনা-বাস-ট্রেনে ঘোরাঘুরি, ৮ দিন পর শিশু উদ্ধার
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
শার্শায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯