দুর্বল হচ্ছে করোনা, ভ্যাকসিন ছাড়াই হবে নির্মূল!

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ০৮:৫৩| আপডেট : ২২ জুন ২০২০, ০৯:০০
অ- অ+

করোনাভাইরাস পৃথিবী থেকে নিমূল করতে আর লাগবে না প্রতিষেধক। কারণ, এবার নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইতালির এক প্রথম সারির গবেষক।

ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, কোনও রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।

তিনি জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন অধিকাংশ ক্ষেত্রেই।

অধ্যাপক বাসেত্তি দাবি করেন, মহামারির শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ্য করা গিয়েছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে।

তার মতে, এর জন্য এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো দায়ী। কারণ, জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের আগ্রাসন বা প্রাণঘাতী ক্ষমতা এখন হয়তো হ্রাস পেয়েছে।

কিন্তু অধ্যাপক মাত্তিও বাসেত্তির এই যুক্তি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা। তাদের যুক্তি, ইতালির এই গবেষকের দাবির স্বপক্ষে তেমন কোনও তথ্যই তিনি পেশ করতে পারেননি। উন্নত চিকিৎসার কারণে বা সামাজিক দূরত্বের ফলেই হয়তো মানুষ এখন আগের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন না।

এর আগেও এমনই দাবি করেছিলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো । একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, “ক্লিনিক্যালি করোনাভাইরাসের অস্তিত্ব আর নেই!”

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনও বিজ্ঞান ভিত্তিক জোরালো প্রমাণ নেই।

তিনি জানান, সংক্রমণ বা তীব্রতা—কোনও ক্ষেত্রেই করোনাভাইরাসের শক্তি হারানোর কোনও তথ্য বা প্রমাণ এখনও পর্যন্ত বিজ্ঞানীদের হাতে আসেনি। ৩৫ হাজারেরও বেশি ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনও তথ্য বা প্রমাণ মেলেনি।

(ঢাকাটাইমস/২২জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবা-ছেলের হৃদয়স্পর্শী গল্পে ‘সাকী’
মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ