৫০ সেকেন্ডেই রেডমির নতুন ফোন ‘স্টকআউট’

বাজারে আসা সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে গেল সব রেডমি নোট নাইন প্রো ম্যাক্স। জনপ্রিয় চীনা প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন ভারতের বাজারে আসার প্রথম দিনের ৫০ সেকেন্ডে 'আউট অব স্টক' হয়ে গেল।
রেডমির ভারতের প্রধান মনুকুমার জৈন টুইট করে বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানান।
তিনি লেখেন, ‘আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।’ সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার।
অল্প সময়েই বিক্রি হয়ে যাওয়ায় অনেকে উইশলিস্টে রেখেও রেডমি নোট নাইন প্রো ম্যাক্স কিনতে পারেননি। ফলে তাদের জন্যও আগামী সপ্তাহেই আরও বেশি স্টকসহ ফোন সেল-এ আনা হবে বলে জানিয়েছেন মনুকুমার। যদিও জানিয়ে রাখা ভাল, ঠিক কটা স্মার্টফোন বিক্রয় হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা।
(ঢাকাটাইমস/২৭জুন/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













