লঞ্চের ছাদে যুবকের রক্তাক্ত লাশ

বরিশাল ব্যুরো
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০, ০৯:০৪| আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:১০
অ- অ+

ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছালে এর তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুন্দরবন-১১’ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ।

সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের লাশ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির
২৪ ঘণ্টায় ইয়েমেনে হুথিদের স্থাপনায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান
ব্যালন ডি’অর এই বছর আমি পাওয়ার যোগ্য: লামিন ইয়ামাল