বছর শেষের রাতে সানির দর ৪ কোটি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:৩০
অ- অ+

বছর শেষের রাতে সানি লিওনের নাচের বেশ দর। বিশেষ করে ঐ রাতে সানি লিওনের নাচ দেখতে বেশ পয়সা খরচ করতে হবে।

থার্টি ফার্স্ট নাইটে কলকাতার এক অনুষ্ঠানে নাচের ফ্লোরে হাজির থাকতে পারেন সানি লিওন। একটি ওয়েবসাইটের খবর, এজন্য সানিকে পারিশ্রমিক বাবদ ৪ কোটি রুপি অফার করা হয়েছে।

৩১ ডিসেম্বরের রাতে কলকাতার ইকো পার্কে ওই অনুষ্ঠানে নাচের তালে পা মেলাবেন সানি। ৫ মিনিটের ডান্স পারফরম্যান্স করবেন তিনি। একটি প্রথম সারির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাকে এজন্য কন্ট্র্যাক্ট সাইন করিয়েছে। সম্ভবত, শাহরুখ খানের রইস ছবির আইটেম গান লায়লা ও লায়লায় নাচবেন সানি।

শোনা যাচ্ছে, সানির নাচ দেখতে যুগল পিছু টিকিটের দাম উঠেছে ৮৫০০ রুপি। পার্টিতে খাওয়া-দাওয়ার টিকিটের দাম ৩৫০০ রুপি।

টিকিটও বিক্রি হচ্ছে দেদারসে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির