পুরনো ফাইল পরিষ্কার করে নতুন বছর শুরু প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১৫:০১
অ- অ+
শেখ হাসিনা (ফাইল ছবি)

রাষ্ট্র পরিচালনায় পুরনো সব কাজ শেষ করে নবউদ্যোমে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের সব ফাইল পরিষ্কার করে নতুন বছর শুরু করেছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রী গত বছরের সব কাজ গত বছরই শেষ করেছেন। গত বছরের কোনো ফাইল নতুন বছর পর্যন্ত টেনে আনেননি।

এর আগেই কখনো পুরনো কাজ জমিয়ে রাখেননি চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের কাজ বছরেই শেষ করেছেন।

২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল বছরের শেষ দিনে ব্যস্ততার মাঝেও অতিরিক্ত সময় দিয়ে সবগুলো ফাইলের কাজ শেষ করে নব উদ্যোমে নতুন বছর শুরু করেছেন।

আশরাফুল আলম খোকন বলেন, ২০১৯ সালের সব কাজ ১৯শেই শেষ করে দিয়েছেন। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেন নাই। ওনার সব ফাইল উনি ক্লিয়ার করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন। পুরাতন বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন।

ঢাকাটাইমস/১জানুয়ারি/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার চার জোনে টিডিপির প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৮০০ প্রশিক্ষণার্থী
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা