টসে হেরে ব্যাটিংয়ে টাইগার যুবারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ১৪:০১
অ- অ+

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে স্বাগতিকরা।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অংশ নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় যুবা টাইগাররা। অর্ধশতক করে পারভেজ হোসেন ইমন ম্যাচ সেরা হন।

দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ৮৯ রানে অল-আউট করে আকবর আলীর দল। হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে ম্যাচের নায়ক বনে জান স্পিনার রাকিবুল হাসান।

গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যদিও বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ দল।

অন্যদিকে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলতে এসেছে প্রোটিয়ারা

এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
‘প্রেশারের ওষুধটা আটা দিয়ে বানানো, কাজও হয়না ক্ষতিও হয়না’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা