আ.লীগের উপ-প্রচার সম্পাদক আমিন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ২১:২৮| আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৮
অ- অ+

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে।

আমিনুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করে বলেন, আমি করোনার নমুনা দিয়েছিলাম, আজকে দুপুরে জানানো হয়েছে আমার পজিটিভ। আমি সুস্থ আছি, ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা জানান, স্ত্রী ও দুই সন্তানের নমুনা আজকে সংগ্রহ করা হয়েছে। দুইদিন পরে রেজাল্ট দেয়া হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেন ও কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় মারা গেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথমের করোনা শনাক্ত হলেও পরে নেগেটিভ হয়। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২২জুন/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4