ট্রাম্পের জয়ে বিষন্ন হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৬, ১০:১৭
অ- অ+

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বুধবার সকালে অন্যদিনের চেয়ে ওভাল অফিসের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। হোয়াইট হাউজের সকল কর্মী বুধবার সকালে ওভাল অফিসে ছুটে আসেন এবং বিষন্ন মনে দাঁড়িয়ে থাকেন। অনেক কর্মকর্তাকে এই সময়ে কান্নাকাটি করতেও দেখা যায়। সহকর্মীদের এমন মনের অবস্থা দেখে তাদের চাঙ্গা করতে বক্তব্য রাখেন বারাক ওবামা।

হোয়াইট হাউজের এক উধ্বর্তন কমকর্তার মতে, ‘ওবামা বলতে চেয়েছেন, আসলে তোমরা যে মতামতা দিয়েছো, সেটি পরিবর্তন এখন আর সম্ভব নয়। এই মুহূর্তে ধৈর্য্যহারা হলে চলবে না। হোয়াইট হাউজে নতুন প্রেসিডেন্টকে স্বাগতমের প্রস্তুতি নিতে হবে।’

ট্রাম্পের জয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখেন ওবামা। দীর্ঘদিনের কর্মস্থল ওভাল অফিসে তিনি বলেন, ‘আমারা প্রথমে ডেমোক্রেটও নই, রিপাবলিকানও নই। সর্বপ্রথম আমরা আমেরিকান। সুতরাং আমাদের জনগণের মতামতের প্রতি সম্মান দিতে হবে।’

কিছুটা আক্ষেপ নিয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখনে কাজ করতে এসেছি। নিজেদের অনুভূতি কিংবা ট্রাম্পের জয়ে আক্ষেপ করার মতো সময় কোথায়!’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা