দেশের পথে মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৫| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৯
অ- অ+
ফাইল ছবি

ভারত সফর শেষে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল। ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টায় দেশের মাটিতে পা রাখার কথা টাইগারদের।

আজ সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার দিকে রওনা দেন তামিম-সাকিবরা। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ দল।

এদিকে সবাই দেশে ফিরছেন না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত কাজের জন্য কয়েকদিন ভারতে থাকা হতে পারে মুশফিকুর রহীম ও তাইজুল ইসলামের।

১৬ বছরের বেশি সময় পর ভারতে দ্বিপাক্ষিক টেস্টে অংশ নেয় বাংলাদেশ। একমাত্র টেস্টে ভারতের কাছে ২০৮ রানে হেরেছে মুশফিকরা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে মাশরাফি-মুশফিকরা। সে লক্ষ্যে আগামী ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা