দুবাইয়ে টি-টেন ক্রিকেট লিগ! খেলছেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১০
অ- অ+

ক্রিকেটের ফরম্যাট দিনকে দিন কেবল ছোটই হচ্ছে। এবার চালু হচ্ছে টি-টেন ক্রিকেট লিগ। মানে ১০ ওভারের ম্যাচ। ১১ জন নয়, দলে খেলোয়াড়ও থাকবেন দশ জন। আসছে ডিসেম্বরের শারজাতে বসছে প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট লিগ। সেই লিগে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আয়োজকরা সংবাদ সম্মেলন করে এ টুর্নামেন্টের বিস্তারিতও জানিয়েছে।১০ ওভারের ম্যাচ। প্রতিটা ইনিংসের ব্যাপ্তি হবে ৪৫ মিনিট। মোট চারটি দল অংশ নিবে এ লিগে। ২১ থেকে ২৪ ডিসেম্বর শারজাতে হবে এ লিগ। চলতি মাসের ২০ তারিখ ১২০ ক্রিকেটার নিয়ে হবে নিলাম।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত কুমার সাঙ্গাকারা, বিরেন্দর শেবাগ ও শহিদ আফ্রিদি। পাশাপাশি খেলোয়াড় হিসেবেও অংশ নিবেন তারা। চার দলের আইকন খেলোয়াড় হতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের মিসবাহ উল হক, ইংল্যান্ডের ইয়ন মর্গান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

টি-টোয়েন্টির পর টি-টেন। নতুন এ ফরম্যাট নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা। ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান বলেন,‘এমন ধারণায় রোমাঞ্চিত আমি। টি-টোয়েন্টি চালু হবার পর আমরা দেখেছি অন্য ফরম্যাটে এর প্রভাব কতটা। নতুন এ ফরম্যাটও আমি মনে করি দারুণ জমবে।’

রোমাঞ্চিত পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদিও,‘ আমি শোনার পরই আমি রোমাঞ্চিত। এটা দারুণ পরিকল্পনা। জানিয়ে দিয়েছে, আমি খেলছি।’

(ঢাকাটাইমস/৪অক্টোবর/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ
মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি
সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন
সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার