হাম-রুবেলার টিকা পাবে গোপালগঞ্জের পৌনে তিন লাখ শিশু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:২৬| আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:৫০
অ- অ+

হাম রুবেলা টিকাদান উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা হয়। সেখানে জানানো হয়, এবার জেলার দুই লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এ টিকা দেওয়া হবে।

আলোচকরা জানান, আগামী ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশুদের এ টিকা দেওয়া হবে। জেলার পাঁচটি উপজেলায় মোট ২০৭টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে হাম-রুবেলা বিষয়ে তথ্য উপস্থাপন করেন ফাবিয়া হান্ন মনি। ডা. এস.এম সাকিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা দীপক রঞ্জন সরকার।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯৬
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬ শতাধিক মানুষ
ছোট-বড় সব রথযাত্রায় সমান গুরুত্ব, নিশ্চিত হবে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি কমিশনার
৯৯৯-এ ফোনের দুই ঘণ্টার মধ্যে ডাকাতি হওয়া গরুভর্তি ট্রাক উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা