৭৭০০ টাকায় ৮ ইঞ্চির ট্যাব

আসাদুজ্জামান, মেলা থেকে, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৭, ১৫:২০
অ- অ+

৩০০০ টাকা ছাড়ে স্মার্টফোন ও ট্যাব মেলায় ৭৭০০ টাকায় একটি ৮ ইঞ্চির ট্যাব বিক্রি করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যাজেট গ্যাং ৭। ট্যাবটির মডেল জি৮ প্রো।

গতকাল থেকে স্মার্টফোন ও ট্যাবের এই মেলা চলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলার আয়োজক এক্সপো মেকার। মেলা শেষ হবে আগামীকাল।

সাশ্রয়ী দামের এই ট্যাবটিতে রয়েছে ৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেল ১২৮০। ১ জিবি র‌্যামের এই ট্যাবটিতে আছে ৮ জিবি বিল্টইন মেমোরি।

ট্যাবটিতে এমটিকে ৮৩৮২ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটি টুজি এবং থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।

গ্যাজেট গ্যাং ৭ এর নতুন এই ট্যাবটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

ট্যাবটির ব্যাটারি ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে এতে ইউএসবি ওটিজি রয়েছে।

(ঢাকাটাইমস/২৭জনুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা